দ. চীন সাগরে পানির নীচে পর্যবেক্ষণ মঞ্চ বানাচ্ছে বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i33740-দ._চীন_সাগরে_পানির_নীচে_পর্যবেক্ষণ_মঞ্চ_বানাচ্ছে_বেইজিং
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে পানির নীচে পর্যবেক্ষণ মঞ্চ নির্মাণ করবে বেইজিং। চীনা গবেষক এবং শিক্ষাবিদরা এই প্রথম পানির নীচে পর্যবেক্ষণ মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০১৭ ০৮:২৩ Asia/Dhaka
  • দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপ
    দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপ

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে পানির নীচে পর্যবেক্ষণ মঞ্চ নির্মাণ করবে বেইজিং। চীনা গবেষক এবং শিক্ষাবিদরা এই প্রথম পানির নীচে পর্যবেক্ষণ মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন।

পানির নীচের তৎপরতা  তাৎক্ষণিকভাবে জানার জন্য এ মঞ্চ ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীনা দৈনিক গ্লোবাল টাইমস। এটি নির্মাণের জন্য সাংহাইয়ের তোংজি বিশ্ববিদ্যালয় এবং ইন্সটিটিউট অব অ্যাকোয়াস্টিকস যৌথভাবে কাজ করছে। চীনের বিজ্ঞান একাডেমির সঙ্গে সংযুক্ত রয়েছে পানি গবেষণা বিষয়ক এ সংস্থা।

অবশ্য, পর্যবেক্ষণ মঞ্চটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের ঠিক কোথায় বানানো হবে তা জানাতে অস্বীকার করেছে ইন্সটিটিউট অব অ্যাকোয়াস্টিকস। পাশাপাশি পর্যবেক্ষণ মঞ্চ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতেও অস্বীকার করেছে তারা। এ  ধরনের তথ্যকে 'স্পর্শকাতর' বলে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১