থাড মোতায়েনের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করবে রাশিয়া ও চীন
https://parstoday.ir/bn/news/world-i33762-থাড_মোতায়েনের_বিরুদ্ধে_পদক্ষেপ_জোরদার_করবে_রাশিয়া_ও_চীন
দক্ষিণ কোরিয়ার ভূমিতে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ও চীন। দেশ দুটি বার বার বলছে, থাড মোতায়েনের কারণে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০১৭ ১৫:৪০ Asia/Dhaka
  • থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

দক্ষিণ কোরিয়ার ভূমিতে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ও চীন। দেশ দুটি বার বার বলছে, থাড মোতায়েনের কারণে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে।

আজ (বুধবার) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন ও রাশিয়া একমত হয়েছে যে, তারা যৌথভাবে থাড মোতায়েনের বিপক্ষে অবস্থান জোরদার করবে। গত জানুয়ারি মাসে দু দেশের মধ্যে সমঝোতা হয় যে, তারা মার্কিন থাড মোতায়েনের বিরুদ্ধে ‘অনির্দিষ্ট সংখ্যক’ পাল্টা পদক্ষেপ নেবে।

থাড মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়া গত বছর সিদ্ধান্ত নিয়েছে। দেশটি বলছে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে নিরাপদ থাকার জন্য তারা থাড মোতায়েন করতে চায়। কিন্তু চীন বলছে, মূলত বেইজিংকে লক্ষ্য করে আমেরিকা কোরীয় উপদ্বীপে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে।

রাশিয়াও সম্প্রতি এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। মস্কো বলছে, মার্কিন এ পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা সংকটাপন্ন হয়ে উঠবে। গতকাল এর বিরুদ্ধে খোদ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে স্থানীয় ক্ষুব্ধ লোকজন মামলা করেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১