আমেরিকা-দ. কোরিয়ার মহড়ায় মারাত্মক উদ্বিগ্ন চীন
https://parstoday.ir/bn/news/world-i33886-আমেরিকা_দ._কোরিয়ার_মহড়ায়_মারাত্মক_উদ্বিগ্ন_চীন
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং আজ (শুক্রবার) বলেছেন, “এরইমধ্যে আমরা কূটনৈতিক চ্যানেলের মধ্যমে মহড়ার বিষয়ে আমাদের মারাত্মক উদ্বেগের কথা অন্য পক্ষকে জানিয়েছি।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০১৭ ১৪:২৯ Asia/Dhaka
  • আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া (২০১৬ সালের ছবি)
    আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া (২০১৬ সালের ছবি)

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং আজ (শুক্রবার) বলেছেন, “এরইমধ্যে আমরা কূটনৈতিক চ্যানেলের মধ্যমে মহড়ার বিষয়ে আমাদের মারাত্মক উদ্বেগের কথা অন্য পক্ষকে জানিয়েছি।”

তিনি বলেন, সব পক্ষের স্বার্থের জন্যই কোরিয় উপদ্বীপ এবং পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা জরুরি এবং এজন্য সবার দায়িত্ব রয়েছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে গত বুধবার এবং আগামী এপ্রিল মাস পর্যন্ত তা চলবে।

উত্তর কোরিয়া যে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে সে বিষয়ে এ মহড়ার মাধ্যমে দেশ দুটি পিয়ংইয়ংকে বিশেষ বার্তা দিতে চায় বলে দাবি করছে। তবে চীন বলছে, এ ধরনের সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। আর উত্তর কোরিয়া প্রয়োজনে শত্রুদেশ দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩