থাড মোতায়েন নিয়ে চীন-রাশিয়ার নিন্দা; নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i34122-থাড_মোতায়েন_নিয়ে_চীন_রাশিয়ার_নিন্দা_নিরাপত্তা_স্বার্থ_রক্ষা_করবে_বেইজিং
কোরিয় উপদ্বীপে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাড মোতায়েন করার বিরুদ্ধে আবারো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন এবং রাশিয়া। এর মধ্যে চীন বলেছে, মার্কিন তৎপরতার মুখে সে তার নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০১৭ ১৭:৪৫ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং

কোরিয় উপদ্বীপে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাড মোতায়েন করার বিরুদ্ধে আবারো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন এবং রাশিয়া। এর মধ্যে চীন বলেছে, মার্কিন তৎপরতার মুখে সে তার নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং আজ (মঙ্গলবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার মাটিতে ওয়াশিংটন ও সিউলের পক্ষ থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের বিষয়ে আমরা কঠোর বিরোধিতা করছি।

দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

তিনি বলেন, “আমাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তবে, থাড মোতায়েন করার পর যে পরিণতি হবে তার সমস্ত দায় নিতে হবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে। অবশ্য চীন কী ধরনের পদক্ষেপ নেবে তিনি তা বিস্তারিত বলেন নি। আমেরিকা ও কোরিয়াকে থাড মোতায়েনের পরিকল্পনা বাদ দেয়ার জন্য নতুন করে আহ্বান জানান গেং শুয়াং।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, থাড মোতায়েন পরিকল্পনার কারণে এরইমধ্যে কোরিয় উপদ্বীপে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মার্কিন সর্বশেষ তৎপরতায় পরিস্থিতির অবনতি হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭