আরব লীগে সিরিয়ার অনুপস্থিতি আর মোটেই সহ্য করা হবে না: ইরাক
https://parstoday.ir/bn/news/world-i34128-আরব_লীগে_সিরিয়ার_অনুপস্থিতি_আর_মোটেই_সহ্য_করা_হবে_না_ইরাক
আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিতের অবসান ঘটানোর জন্য ২২ জাতির এ সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি।তিনি বলেছেন, আরব এ দেশটির চলমান সংকট সমাধানের জন্য আরব লীগকে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০১৭ ২৩:২১ Asia/Dhaka
  • ইব্রাহিম জাফারি
    ইব্রাহিম জাফারি

আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিতের অবসান ঘটানোর জন্য ২২ জাতির এ সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি।তিনি বলেছেন, আরব এ দেশটির চলমান সংকট সমাধানের জন্য আরব লীগকে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।

মিশরের রাজধানী কায়রোয় (মঙ্গলবার) আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতা করার সময় ইব্রাহিম জাফারি বলেন, আরব লীগে সিরিয়ার অনুপস্থিতি আর মোটেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন, আরব লীগ শুধুমাত্র আরব সরকারগুলোর প্রতিনিধিত্ব করে না বরং আরব জনগণেরও প্রতিনিধিত্ব করে। সে কারণে অবশ্যই সিরিয়া সংকটের অবসান ঘটাতে হবে।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যেকোনো একটি আরব দেশকে দুর্বল করা মানেই হচ্ছে সব আরব দেশকে দুর্বল করা। যদি সিরিয়া ইস্যুতে আরব দেশগুলো ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে তারা অন্তত সিরিয়া সংকট সমাধানের বিষয়ে একমত হতে পারে।”

বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের অভিযোগ এনে ২০১১ সালের নভেম্বর মাসে আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। সে সময় আরব লীগে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি এ পদক্ষেপকে বেআইনি ও সংস্থার সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেছিলেন।  

আরব লীগের বৈঠকে মঙ্গলবার দেয়া বক্তৃতায় ইব্রাহিম জাফারি তার দেশে তুর্কি সেনা মোতায়েন করা প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, আরব দেশগুলোর উচিত- সেনা সরানোর বিষয়ে তুরস্কের ওপর আরো বেশি চাপ সৃষ্টি করা।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮