বিশ্বকাপ ফুটবল এবং প্রতিরক্ষা উৎপাদনে পাক সামরিক বাহিনীর সহায়তা চাইল কাতার
https://parstoday.ir/bn/news/world-i34144-বিশ্বকাপ_ফুটবল_এবং_প্রতিরক্ষা_উৎপাদনে_পাক_সামরিক_বাহিনীর_সহায়তা_চাইল_কাতার
সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে পাকিস্তানি সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে কাতার। পাশাপাশি ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাক বাহিনীর সহায়তাও চেয়েছে দেশটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৭ ০৮:৩৭ Asia/Dhaka
  • কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি(ডানে) এবং জেনারেল কামার জাভেদ বাজওয়া
    কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি(ডানে) এবং জেনারেল কামার জাভেদ বাজওয়া

সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে পাকিস্তানি সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে কাতার। পাশাপাশি ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাক বাহিনীর সহায়তাও চেয়েছে দেশটি।

কাতার সফরকারী পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দেয়া সাক্ষাতের সময় এসব সহায়তা চান কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর'র বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের ক্ষেত্রে সহযোগিতা চাওয়ার পাশাপাশি এ লক্ষ্যে প্রয়োজনীয় জনশক্তি যোগানোর জন্যও পাক সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে কাতার। 

কাতারের প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল বাজওয়া দোহাকে কাঙ্ক্ষিত সবক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, চলমান সন্ত্রাস-বিরোধী অভিযানে পাক বাহিনীর ভূয়সী প্রশংসা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাজওয়া।#

পার্সটুডে/মূসা রেজা/৮