ভারত-পাকিস্তানকে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য করার আহ্বান জানাল চীন
https://parstoday.ir/bn/news/world-i34148-ভারত_পাকিস্তানকে_পরমাণু_সরবরাহকারী_গোষ্ঠীর_সদস্য_করার_আহ্বান_জানাল_চীন
ভারতের পাশাপাশি পাকিস্তানকেও পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি’র সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছে চীন। নয়াদিল্লিতে ভারতীয় ইন্সটিটিউট অব ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালাইসিস আয়োজিত ১৯তম এশিয় নিরাপত্তা সম্মেলনে এ আহ্বান জানান চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তা মা শিয়াংউ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৭ ০৯:২৬ Asia/Dhaka
  • ভারত-পাকিস্তানকে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য করার আহ্বান জানাল চীন

ভারতের পাশাপাশি পাকিস্তানকেও পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি’র সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছে চীন। নয়াদিল্লিতে ভারতীয় ইন্সটিটিউট অব ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালাইসিস আয়োজিত ১৯তম এশিয় নিরাপত্তা সম্মেলনে এ আহ্বান জানান চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তা মা শিয়াংউ।

তিনি বলেন, ভারত এবং পাকিস্তান -দু দেশের অবস্থান একই। কাজেই দু দেশকে বিশ্বেপরমাণু বাণিজ্য এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ন্ত্রণকারী সংস্থা এনএসজি’র সদস্য করে নেয়া উচিত। 

তিনি প্রশ্ন  তুলে বলেন, এনএসজি’র সদস্য করার ইস্যুতে ভারত এবং পাকিস্তান দু দেশের অবস্থান একই। কাজেই চীন যদি ভারতের জন্য ভোট দিতে পারে তবে কেন পাকিস্তানকে ভোট দিতে পারবে না? পাকিস্তানকে চীনের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানকে ভোট দেয়ার সুযোগ দেয়া উচিত। দুই দেশের মধ্যে কোনো বৈষম্য করা উচিত হবে না বলে মত প্রকাশ করেন চীনের এ কর্মকর্তা।#

পার্সটুডে/মূসা রেজা/৮