পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে চীন বিনিয়োগ করবে ৩৫০০ কোটি ডলার
https://parstoday.ir/bn/news/world-i34250-পাকিস্তানের_১৯_বিদ্যুৎ_খাতে_চীন_বিনিয়োগ_করবে_৩৫০০_কোটি_ডলার
পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে ৩,৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো । চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২,১৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৭ ০৮:৪৪ Asia/Dhaka
  • পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে চীন বিনিয়োগ করবে ৩৫০০ কোটি ডলার

পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে ৩,৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো । চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২,১৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।

পাক সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসিতে দেয়া বক্তব্যে এ কথা জানান দেশটির পানি এবং বিদ্যুৎ সচিব মোহাম্মদ ইউনুস দাগা। চীনা কোম্পানিগুলো পাকিস্তানে কয়লাভিত্তিক, বায়ু চালিত, পানি-বিদ্যুৎ এবং একটি সৌর-বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। পাশাপাশি পাঞ্জাব এবং সিন্ধুর মধ্যে ৬০০ কেভি ট্রান্সমিশন লাইনেও বিনিয়োগ করা হবে।

পাকিস্তান বর্তমানে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছে উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী বছর আরো ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেশটির জাতীয় গ্রিডে যোগ করা হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১০