‘কাশ্মির নিয়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব’
https://parstoday.ir/bn/news/world-i34314-কাশ্মির_নিয়ে_পাকিস্তান_ও_ভারতের_সঙ্গে_আলোচনা_করবেন_জাতিসংঘ_মহাসচিব’
কাশ্মির নিয়ে পাকিস্তান এবং ভারতের সঙ্গে আলোচনার কথা ভাবছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে এ আলোচনা করা হতে পারে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৭ ০৯:৩৬ Asia/Dhaka
  • ‘কাশ্মির নিয়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব’

কাশ্মির নিয়ে পাকিস্তান এবং ভারতের সঙ্গে আলোচনার কথা ভাবছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে এ আলোচনা করা হতে পারে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বলেন, আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তার জন্য বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন তিনি।

কাশ্মির পরিস্থিতি নিয়ে কি করা হবে সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাওয়া হলে এ কথা বলেন ফারহান হক।

এর বাইরে আর নতুন কিছু বলার নেই বলেও জানান তিনি। অবশ্য এ আলোচনা কখন শুরু হতে পারে সে সম্পর্কে কোনো আভাষ দেন নি তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১১