‘বিজ্ঞানের উন্নয়নের মাধ্যমে চীনের সামরিক বাহিনীতে অগ্রগতি ঘটাতে হবে’
-
গণমুক্তি ফৌজ বা পিএলএ’র প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক শক্তি জোরদারের প্রয়োজীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে চীনের সামরিক এবং বেসামরিক খাতের মধ্যে সমন্বয়ের পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন করতে হবে।
চীনের সংসদের চলমান বাৎসরিক বৈঠকে যোগদানকারী গণমুক্তি ফৌজ বা পিএলএ’র প্রতিনিধি দলকে এ কথা বলেন তিনি। তিনি বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে জরুরি ভিত্তিতে অগ্রগতি এবং উদ্ভাবনের ওপরও গুরুত্বাারোপ করেন।
তিনি বলেন, চীনের বিজ্ঞান এবং প্রযুক্তি খাতের অগ্রগতিকে সামরিক বাহিনীর খাতে ব্যবহার করতে হবে। সামরিক উন্নয়নের চাবিকাঠির বিজ্ঞান যোগায় বলেও উল্লেখ করেন তিনি।
চীনের সামরিক এবং বেসামরিক শিল্পখাতে সমন্বয়ের অবকাঠামো স্থাপনের বিষয়ে ক্ষমতাসীন কম্যুনিষ্ট পার্টি সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১১