'গোলযোগ সৃষ্টিকারীদের' নির্মূল না করা পর্যন্ত আফগান সীমান্ত বন্ধ: পাকিস্তান
আফগানিস্তান সঙ্গে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 'গোলযোগ সৃষ্টিকারীদের' পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত পশ্চিম সীমান্ত বন্ধ রাখার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে পাক সামরিক ও বেসামরিক নেতারা।
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠী এবং অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিশেষ করে পাঞ্জাবে চলমান অভিযান অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে পাকিস্তানের সন্ত্রাসবাদ-বিরোধী নানা আইন এবং তৎপরতা নিয়ে পর্যালোচনা করা হয়। এসব আইনকে আরো কার্যকর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, অর্থমন্ত্রী ইসহাক দার, পাক সেনাগোয়েন্দা সংস্থা আইএসআই'র প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারসহ অন্যরা অংশ নেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৪