সামরিক সহযোগিতা আরো বৃদ্ধিতে সম্মত হলো চীন-পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i34600-সামরিক_সহযোগিতা_আরো_বৃদ্ধিতে_সম্মত_হলো_চীন_পাকিস্তান
চীন এবং পাকিস্তান দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়োতে সম্মত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে আজ (বৃহস্পতিবার) এ কথা জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ২১:২৬ Asia/Dhaka
  • সামরিক সহযোগিতা আরো বৃদ্ধিতে সম্মত হলো চীন-পাকিস্তান

চীন এবং পাকিস্তান দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়োতে সম্মত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে আজ (বৃহস্পতিবার) এ কথা জানানো হয়েছে।

পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া যখন তিন দিনের জন্য চীন সফর করছেন তখন  এ ঘোষণা দেয়া হলো। পাকিস্তানকে প্রতিরক্ষা সমর্থন এবং সহযোগিতা দেয়ার জন্য চীনা নেতারাদেরকে ধন্যবাদ জানান তিনি। একে দু দেশের মধ্যে সম্পর্ক জোরদারের উৎস হিসেবেও মন্তব্য করেন জেনারেল বাজওয়া।

চীনা নেতারা পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি উপলব্ধির কথা বলেন। এছাড়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়েরও প্রশংসা করেন তারা।

চীনের শীর্ষস্থানীয় রাজনৈতিক এবং সামরিক নেতাদের সঙ্গে জেনারেল বাজওয়া বৈঠক করবেন আশা করা হচ্ছে। এরইমধ্যে তিনি চীনের নির্বাহী উপ প্রধানমন্ত্রী জাং গাওলি, কেন্দ্রীয় সামরিক কমিশনের উপ চেয়ারম্যান জেনারেল ফাং চাংলং, জয়েন্ট সার্ভিসেস বিভাগের প্রধান জেনারেল ফাং ফুংহুই এবং গণমুক্তি ফৌজের কমান্ডার জেনারেল লি জুচেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬