রাশিয়ার পার্শ্ববর্তী দেশে শত শত ট্যাংক এবং সেনা পাঠাচ্ছে ব্রিটেন
ব্রিটেন শত শত ট্যাংক এবং সেনাকে রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় প্রেরণ করছে। শীতল যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে এতো ব্যাপক সেনা আর মোতায়েন করে নি দেশটি।
সেনা প্রেরণের অংশ হিসেবে ১২০ সেনা গঠিত অগ্রবর্তী প্রহরী পাঠানো হয়েছে এবং গতরাতে দলটি এস্তোনিয়া পৌঁছেছে। আগামী সপ্তাহের মধ্যে ব্রিটিশ তিনশ’ সামরিক যান দেশটিতে পৌঁছাবে। এ ছাড়া, দেশটিতে আটশ’ ব্রিটিশ সেনাও পাঠানো হবে। আগামী মাসে এ সব সেনা দেশটিতে যাবে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকের ফ্যালন বলেছেন, শীতল যুদ্ধের পর এই প্রথম সবচেয়ে বড় সংখ্যক সেনা মোতায়েন করতে চলেছে ব্রিটেন। সেনা মোতায়েনকে প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করে তিনি আরো দাবি করেন, ক্রমবর্ধমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটোর পূর্বাঞ্চলীয় মিত্রদের আশ্বস্ত করতে এটি করা হয়েছে।
এদিকে গত জানুয়ারি মাসে সাড়ে তিন হাজার মার্কিন সেনা পোল্যান্ডে মোতায়েন হয়েছে। ১৯৯১ সালে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপে এটাই আমেরিকার অন্যতম বৃহত্তম সেনা মোতায়েন।#
পার্সটুডে/মূসা রেজা/১৮