ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i35856-ডুরান্ড_লাইনের_১০০_কিলোমিটার_জুড়ে_কাঁটাতারের_বেড়া_দেবে_পাকিস্তান
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত নতুন তৎপরতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ১১:২৮ Asia/Dhaka
  • ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত নতুন তৎপরতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এ তথ্য দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি আরো জানান, চলতি বছরে এ পর্যন্ত আফগান সীমান্তের ৩৬টি স্থান থেকে পাকিস্তানের ভেতরে হামলা চালানো হয়েছে। গত বছরের একই সময়ে ৮৫টি স্থান থেকে এ রকম হামলা চালানো হয়েছিল।

পাক-আফগান সীমান্ত পথে সন্ত্রাসীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানান তিনি। এ সমস্যা সমাধানের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, গোটা ডুরান্ড লাইট জুড়ে কাঁটাতারের বেড়া একবারে সম্ভব নয়।

এ ছাড়া, চলতি বছরে পাক-আফগানিস্তানের ৬৭টি সীমান্ত চৌকি তৈরি করবে পাকিস্তান। পাক-আফগান সীমান্ত জুড়ে ৪৭৩টি সীমান্ত চৌকি স্থাপনের অংশ হিসেবে এগুলো নির্মাণ করা হবে।#

পার্সটুডে/মূসা রেজা/৭