জলদস্যুর হাত থেকে জাহাজ বাঁচাতে যৌথ অভিযান চালাল চীন-ভারত নৌবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i35944-জলদস্যুর_হাত_থেকে_জাহাজ_বাঁচাতে_যৌথ_অভিযান_চালাল_চীন_ভারত_নৌবাহিনী
চীন ও ভারতের নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে একটি বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর হাত থেকে উদ্ধার করেছে। এডেন উপসাগরে সোমালি জলদস্যুরা বাণিজ্যিক জাহাজটি ছিনতাই করেছিল। দেশ দুইটির মধ্যে যখন টানাপড়েন চলছে তখন এই সুসমন্বিত উদ্ধার অভিযান চালানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৯, ২০১৭ ১৮:১৩ Asia/Dhaka
  • জলদস্যুর হাত থেকে জাহাজ বাঁচাতে যৌথ অভিযান চালাল চীন-ভারত নৌবাহিনী

চীন ও ভারতের নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে একটি বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর হাত থেকে উদ্ধার করেছে। এডেন উপসাগরে সোমালি জলদস্যুরা বাণিজ্যিক জাহাজটি ছিনতাই করেছিল। দেশ দুইটির মধ্যে যখন টানাপড়েন চলছে তখন এই সুসমন্বিত উদ্ধার অভিযান চালানো হলো।

গত রাতে মালবাহী জাহাজ ‘ওএস ৩৫ থেকে বিপদ সংকেত পাওয়ার পর ভারতীয় নৌবাহিনী আইএনএস মুম্বাই এবং আইএনএস তারকাশ নামের দুটি যুদ্ধজাহাজ পাঠায়। চীনা নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রাবাহী যুদ্ধজাহাজ ইউলিনকেও একই সময়ে পাঠান হয়।

বাণিজ্যিক জাহাজে ১৯ জন ফিলিপাইনের নাবিক ছিলেন এবং জলদস্যুদের আক্রমণের মুখে নাবিকরা আত্মরক্ষায় জাহাজের স্ট্রং রুমে আশ্রয় নেন। মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে ইয়েমেনের এডেন বন্দরে যাওয়ার পথে এ বিপদের মুখে পড়ে জাহাজটি।

জলদস্যুদের সামাল দেয়ার জন্য ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টার পাঠায় এবং প্রয়োজনীয় বিমান সহযোগিতা দেয়। অন্যদিকে চীনা নৌবাহিনী থেকে ১৮ সেনাকে পাঠানো হয়। তারা মালবাহী জাহাজ থেকে জলদস্যুদের বিতাড়ন করে। আজ(রোববার) খুব ভোরে অভিযান শেষে উভয় নৌবাহিনী সহযোগিতার জন্য পরস্পরকে ধন্যবাদ জানিয়েছে।

দালাই লামার অরুণাচল সফর নিয়ে যখন নয়াদিল্লি-বেইজিং টানাপড়েন তুঙ্গে দুই দেশের পরস্পরকে এ ভাবে সহযোগিতা করে।#

পার্সটুডে/মূসা রেজা/৯