সীমান্তবর্তী আফগান অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ: কেঁপে উঠেছে পাকিস্তানের শহর
https://parstoday.ir/bn/news/world-i36404-সীমান্তবর্তী_আফগান_অস্ত্রাগারে_ভয়াবহ_বিস্ফোরণ_কেঁপে_উঠেছে_পাকিস্তানের_শহর
আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী কান্দাহার প্রদেশের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলেছে, স্পিন বুলদাক সামরিক কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৭ ০৫:৫৪ Asia/Dhaka
  • সীমান্তবর্তী আফগান অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ: কেঁপে উঠেছে পাকিস্তানের শহর

আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী কান্দাহার প্রদেশের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলেছে, স্পিন বুলদাক সামরিক কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটেছে।

রহস্যজনক একটি বিস্ফোরণ থেকে গতকাল গভীর রাতে সামরিক অস্ত্রাগারে ধারাবাহিক বিস্ফোরণ ঘটতে থাকে। আগুন ধরে যাওয়ার পর অস্ত্রাগার থেকে রকেট এসে আবাসিক এলাকায় পড়তে থাকে।  পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তবর্তী শহর চামান থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রাথমিক খবরে বলা হয়েছে, এ ঘটনায় ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া, অস্ত্রাগারকে ঘিরে রেখেছে আফগান নিরাপত্তা বাহিনী।

পাক সামরিক সূত্র থেকে বলা হয়েছে, পাক-আফগান সীমান্তকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া, প্রয়োজনে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের চামান হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও তৈরি রয়েছে সীমান্তে মোতায়েন পাক নিরাপত্তা বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৮