ব্রিটেনে ৮ জুন আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে: থেরেসা মে
https://parstoday.ir/bn/news/world-i36428-ব্রিটেনে_৮_জুন_আগাম_নির্বাচন_অনুষ্ঠিত_হবে_থেরেসা_মে
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দেশটিতে আগাম নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করেছেন। জুন মাসের ৮ তারিখে এ নির্বাচন হবে বলে আজ (মঙ্গলবার) ঘোষণা করেন তিনি। লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে এ ঘোষণা দেন থেরেসা মে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
এপ্রিল ১৮, ২০১৭ ১৩:২৮ Asia/Dhaka
  • ব্রিটেনে ৮ জুন আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে: থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দেশটিতে আগাম নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করেছেন। জুন মাসের ৮ তারিখে এ নির্বাচন হবে বলে আজ (মঙ্গলবার) ঘোষণা করেন তিনি। লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে এ ঘোষণা দেন থেরেসা মে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি নিতান্তই অনিচ্ছা সত্ত্বেও বুঝতে পেরেছেন যে, তার দেশে আগাম নির্বাচনের প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি ঘোষণা করেছিলেন, ২০২০ সালের আগে দেশে নির্বাচন হবে না।

কিন্তু আগামী বছরগুলোর জন্য নিশ্চয়তা ও স্থিতিশীলতার গ্যারান্টি দেয়ার একমাত্র উপায় নির্বাচন বলে ঘোষণা করেন তিনি। ভবিষ্যতে যে  সব সিদ্ধান্ত তিনি নেবেন তার জন্য এ নির্বাচনের প্রয়োজন আছে বলেও মনে করেন থেরেসা মে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবিত নির্বাচনের বিষয়ে আগামীকাল দেশটির পার্লামেন্টে ভোটাভুটি  হবে। শ্রমিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে সরকারের পক্ষেই ভোট দেবেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৮