‘সিরিয়ায় যুদ্ধবিরতি জোরদারে মস্কো-তেহরান-আঙ্কারার সহযোগিতা অব্যাহত’
এপ্রিল ২২, ২০১৭ ০৭:৫৫ Asia/Dhaka
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছে, গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি জোরদার করতে মস্কো, তেহরান এবং আঙ্কারা সহযোগিতা অব্যাহত রেখেছে। এ ছাড়া, যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার জন্য যৌথ ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
কাজাখিস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের পর এ সব কথা বলেন তিনি। রাশিয়া,ইরান এবং তুরস্কের মধ্যস্থতায় ডিসেম্বর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এ ছাড়া এ তিন দেশে মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে আস্তানায় তিন দফা শান্তি বৈঠকও হয়েছে। চলতি বছরে শুরু থেকে আস্তানায় হয়েছে এ সব বৈঠক । আগামী মাসের ৩ এবং ৪ তারিখে চতুর্থ দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২২
ট্যাগ