ইরাক ও সিরিয়ার সন্ত্রাসীদের আফগানিস্তানে পাঠানো হচ্ছে: শামখানি
https://parstoday.ir/bn/news/world-i36696-ইরাক_ও_সিরিয়ার_সন্ত্রাসীদের_আফগানিস্তানে_পাঠানো_হচ্ছে_শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, কোনো কোনো আঞ্চলিক দেশ ইরাক ও সিরিয়ার সন্ত্রাসীদের আফগানিস্তানে পাঠাতে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৭ ১২:০৪ Asia/Dhaka
  • ইরাক ও সিরিয়ার সন্ত্রাসীদের আফগানিস্তানে পাঠানো হচ্ছে: শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, কোনো কোনো আঞ্চলিক দেশ ইরাক ও সিরিয়ার সন্ত্রাসীদের আফগানিস্তানে পাঠাতে যাচ্ছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এ সব দেশ আফগানিস্তানকে অস্থিতিশীল করে তুলছে পাশাপাশি নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী কাঠামোকে দুর্বল করে সন্ত্রাসীদের পাঠানোর প্রেক্ষাপট তৈরি করছে। সন্ত্রাসীদেরকে ইরাক ও সিরিয়া থেকে মধ্য এশিয় দেশটিতে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

আফগানিস্তানের বলখ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক তালেবানের হামলার কঠোর নিন্দাও করেন তিনি। এ হামলায় নিহতদের জন্য আফগান জনগণ এবং সরকারের প্রতি গভীর শোক জানান তিনি। তিনি বলেন, সন্ত্রাসী হামলার ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩