প্রথমবারের মতো আকাশে উড়ল পাক- চীন যৌথ ভাবে তৈরি জঙ্গি বিমান
https://parstoday.ir/bn/news/world-i37028-প্রথমবারের_মতো_আকাশে_উড়ল_পাক_চীন_যৌথ_ভাবে_তৈরি_জঙ্গি_বিমান
চীন ও পাকিস্তানের যৌথ ভাবে তৈরি জঙ্গি বিমান জেএফ-১৭বি থান্ডার প্রথমবারের মতো আকাশে উড়েছে। চীনের চেংদুর আকাশে এ বিমান উড়েছে এবং চীনা সামাজিক যোগাযোগের মাধ্যমে এ সম্পর্কে অনেক ছবি প্রকাশিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৭ ০৭:১৪ Asia/Dhaka
  • প্রথমবারের মতো আকাশে উড়ল পাক- চীন যৌথ ভাবে তৈরি জঙ্গি বিমান

চীন ও পাকিস্তানের যৌথ ভাবে তৈরি জঙ্গি বিমান জেএফ-১৭বি থান্ডার প্রথমবারের মতো আকাশে উড়েছে। চীনের চেংদুর আকাশে এ বিমান উড়েছে এবং চীনা সামাজিক যোগাযোগের মাধ্যমে এ সম্পর্কে অনেক ছবি প্রকাশিত হয়েছে।

জেএফ-১৭য়ের উন্নত সংস্করণ হিসেবে অভিহিত করা হয়েছে। এক ইঞ্জিন এবং দুই আসনের এ বিমানকে স্বনির্ভরতার পথে বড় ধরণের অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ। ডগ ফাইট হিসেবে পরিচিত শত্রু বিমানের সঙ্গে আকাশ যুদ্ধ এবং পদাতিক বাহিনীকে যুদ্ধকালীন সমর্থন লক্ষ্যে জেএফ-১৭বিএর নকশা প্রণয়ন করা হয়েছে।

রুশ সংবাদ মাধ্যম স্পুতনিক আরো বলেছে, দৃষ্টিসীমার বাইরে থেকে আক্রমণ চালানোর উপযোগী আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমিতে আক্রমণ উপযোগী অন্যান্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে এটি।

বিমানের আড়াই কোটি থেকে তিন কোটি ২০ লাখ ডলার পড়বে এবং বিশ্ব অস্ত্র বাজারের এর ব্যাপক চাহিদা হবে বলে মনে করা হচ্ছে। লকহিড মারটিন এফ-৩৫ যুদ্ধবিমানের দাম পড়বে ১০ কোটি ডলার সে তুলনায় এ বিমান সস্তা।

চীনা অ্যারো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের মহাব্যবস্থাপক ইয়াং ইয়িং বলেছেন, প্রথমবার আকাশে ওড়ার আগেই বিদেশি ক্রেতার কাছ থেকে এ বিমানের ক্রয়াদেশ পাওয়া গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৯