সন্ত্রাসকে জোরদার করতে সিরিয়ায় হামলা করছে ইসরাইল: ইরান
সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বারবার সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইরান। ইরান বলেছে, সিরিয়া সন্ত্রাসকে জোরদার করতে হামলা করছে ইহুদিবাদী ইসরাইল।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ(শনিবার) বলেন, সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে অব্যাহত ভাবে পরাজিত হচ্ছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। আর দায়েশের অবস্থান জোরদার করতে হামলা ইসরাইল করছে বলে জানান তিনি । এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সিরিয়ার বৈধ সরকারকে দুর্বল করতে এ হামলা চালানো হচ্ছে। ইহুদিবাদীদের মদদপুষ্ট দায়েশ সন্ত্রাসীরা যুদ্ধক্ষেত্রে প্রতিদিনই নির্মূল হওয়ার দিকে এগিয়ে চলেছে এবং তাদের অবস্থান জোরদার করতে এ সব হামলা চালানো হচ্ছে।
এ সব হামলার মাধ্যমে জাতিসংঘের সদস্য স্বাধীন আরব দেশ সিরিয়ার সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরাইল, সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে হামলা করেছে। অতীতেও সিরিয়ায় এ রকম অনেক হামলা চালানো হয়েছে। অবশ্য ২০১১ সালে দেশটিতে বিদেশী মদদপুষ্ট সশস্ত্র হামলা শুরুর পর দেশটির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন আরো বেড়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯