আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে ন্যাটো
https://parstoday.ir/bn/news/world-i37122-আফগানিস্তানে_সেনা_উপস্থিতি_বাড়ানোর_বিষয়ে_বিবেচনা_করছে_ন্যাটো
ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সৈন্য উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে মার্কিন নেতৃত্বাধীন এ জোট। জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনাটাগকে এ আজ(রোববার) এ কথা বলেন ন্যাটো প্রধান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৭ ২০:৩৯ Asia/Dhaka
  • আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে ন্যাটো

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সৈন্য উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে মার্কিন নেতৃত্বাধীন এ জোট। জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনাটাগকে এ আজ(রোববার) এ কথা বলেন ন্যাটো প্রধান।

তিনি বলেন, আফগানিস্তানে সেনা সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়ত জুনের মধ্যে নেয়া হবে।  এ ছাড়া, সেনা মোতায়েনের সময়সীমা বাড়ানোর বিষয়ও পর্যালোচনা করা হবে। সেনা মোতায়েনের বিষয় এখন প্রতিবছর নবায়ন করা হয়।

ন্যাটো প্রধান আরো বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এবং এ পরিপ্রেক্ষিতে দেশটিতে সেনা সংখ্যা বাড়ানোর বিষয়ে বিবেচনা করা হবে। বর্তমানে দেশটিতে ১৩ হাজার ন্যাটো সেনা রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০