কেন আমেরিকা ও কানাডায় পালিত হয় না বিশ্ব 'মে দিবস'?
https://parstoday.ir/bn/news/world-i37180-কেন_আমেরিকা_ও_কানাডায়_পালিত_হয়_না_বিশ্ব_'মে_দিবস'
আজ ঐতিহাসিক পয়লা মে। বিশ্বের বহু দেশে পয়লা মে শ্রমিক দিবস বা ঐতিহাসিক 'মে দিবস' হিসেবে পালিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় তা পালিত হয় না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০১, ২০১৭ ২০:৫৮ Asia/Dhaka
  • কেন আমেরিকা ও কানাডায় পালিত হয় না বিশ্ব 'মে দিবস'?

আজ ঐতিহাসিক পয়লা মে। বিশ্বের বহু দেশে পয়লা মে শ্রমিক দিবস বা ঐতিহাসিক 'মে দিবস' হিসেবে পালিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় তা পালিত হয় না।

পুঁজিবাদী এই দুটি দেশের সরকার মনে করে মে দিবস পালনের সুযোগ দিলে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করে সরকারকে বিপাকে ফেলবে।

১৮৮৯ সালের এই দিনে আন্তর্জাতিক লেবার কংগ্রেসের পক্ষ থেকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষিত হয়। ১৮৮৬ সালে শিকাগোর হেমার্কেটে আট ঘণ্টা কর্মদিবস পালনের দাবিতে ধর্মঘটরত ও প্রতিবাদী ৪০ হাজার শ্রমিকের মিছিলের ওপর গুলি বর্ষণ করে পুলিশ। ফলে নিহত হয় কয়েকজন প্রতিবাদী শ্রমিক। এ ছাড়াও নিহত হয় কয়েকজন পুলিশ। নিহত পুলিশরা তাদের সহকর্মীর গুলিতেই প্রাণ হারিয়েছিল। 

এই ঘটনার প্রথম বার্ষিকী উপলক্ষে ১৮৯০ সালের মে মাসে ফরাসি বিপ্লবের ১০০ বছর পূর্তির দিনে বিশ্বব্যাপী বিক্ষোভের আহবান জানানো হয় প্যারিস থেকে। পয়লা মে-তে সংঘর্ষ বা দাঙ্গা বেধেছিল ১৮৯৪ সালেও। 

এক দশক পর ১৯০৪ সালের পয়লা মে ৮ ঘণ্টা কর্ম-দিবসের দাবিতে আবারও বিশ্বব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয় আমস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজবাদী সম্মেলন থেকে। এ ছাড়াও শ্রমিকদের অন্যান্য দাবি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় সেই সম্মেলন থেকে। সেই থেকে বিশ্বের ৮০ টি দেশে রাষ্ট্রীয়ভাবে এবং অন্য অনেক দেশে বেসরকারিভাবে পালিত হচ্ছে মহান মে দিবস।

ইরানে ইসলামী বিপ্লবের পর শ্রমিকদের সম্মানের প্রতি ইসলামের ব্যাপক গুরুত্বের আলোকে প্রতি বছর এই মহান দিবসটি পালিত হয়। # 

পার্সটুডে/মু.আ.হুসাইন/১