কাবুল সফরে গেলেন পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান
https://parstoday.ir/bn/news/world-i37248-কাবুল_সফরে_গেলেন_পাক_সেনা_গোয়েন্দা_সংস্থা_আইএসআই_প্রধান
পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লে. জেনারেল নাভিদ মুকতার প্রায় চুপিসারে কাবুল সফর করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৭ ০৬:০৪ Asia/Dhaka
  • কাবুল সফরে গেলেন পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান

পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লে. জেনারেল নাভিদ মুকতার প্রায় চুপিসারে কাবুল সফর করেছেন।

প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিশেষ করে গোয়েন্দা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এ সফর করেন তিনি। আইএসআই পরিচালকের দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম কাবুল সফর । অবশ্য, এর আগে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে কাবুল সফর শেষে দেশে ফিরে পাক সংসদের স্পিকার আয়াজ সিদ্দিক বলেছিলেন, চলতি সপ্তাহে আইএসআই প্রধানের আফগানিস্তান সফরের সম্ভাবনা রয়েছে।

এ সত্ত্বেও কাবুল বা ইসলামাবাদ আনুষ্ঠানিক ভাবে নাভিদ মুকতারের আফগানিস্তান সফর নিয়ে এখনো কিছু বলেনি। আফগানিস্তানের বেসরকারি চ্যানেল ‘তোলো জানিয়েছে, দ্বিপাক্ষিক সামরিক ও গোয়েন্দা সহযোগিতা উন্নয়নের লক্ষ্য কাবুল সফর করেছেন আইএসআই প্রধান।

পাক চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস লে. জেনারেল বিলাল আকবরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সেনা প্রতিনিধি দলের কাবুল ঘুরে আসার পরই এ সফরে যান আইএসআই প্রধান।

পার্সটুডে/মূসা রেজা/৩