পাকিস্তানের ‘জবাবি’ হামলায় আফগানিস্তানের ৫০ সেনা নিহত, আহত ১০০
পাকিস্তানের 'জবাবি' হামলায় আফগানিস্তানের অন্তত ৫০ সেনা নিহত এবং একশ’ আহত হয়েছে। গত সপ্তাহে পাকিস্তান সীমান্তে কথিত বিনা উসকানিতে আফগানিস্তানের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল। পাকিস্তানের বেলুচিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর বা এফসি’র মহাপরিদর্শক মেজর জেনারেল নাদিম আনজুম আজ(রোববার) এ হতাহতে এ বিবরণ দিয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় পাকিস্তান মোটেও খুশি নয় কারণ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা সবাই মুসলিম ভাই। বেলুচিস্তানের চামনে পাক-আফগান সীমান্তে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এ সব কথা বলেন তিনি। পাকিস্তানের আদম শুমারি দলের লক্ষ্য আফগান সীমান্তরক্ষীরা গুলি চালালে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং ৪০ জন আহত হয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, আদম শুমারি দলের ওই এলাকা সফর সম্পর্কে আগেই আফগানিস্তানকে আগেই জানানো হয়েছিল।
এফসি’র মহাপরিদর্শক আরো দাবি করেন, পাকিস্তানের জবাবি হামলায় আফগানিস্তানের চার পাঁচটি সীমান্ত চৌকিও গুড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া, চলতি মাসের ৫ তারিখে আফগান পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল তাও মেনে নেয়া হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৭