উ. কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i37884-উ._কোরিয়ার_বিরুদ্ধে_আরো_কঠোর_নিষেধাজ্ঞা_আরোপ_করুন_ট্রাম্প
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর তিনি এ আহ্বান জানালেন। ধারণা করা হচ্ছে- পিয়ংইয়ং আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৪, ২০১৭ ০৮:০৭ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর তিনি এ আহ্বান জানালেন। ধারণা করা হচ্ছে- পিয়ংইয়ং আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

হোয়াইট হাউজ সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, “সর্বশেষ এ উসকানিকে সব জাতির জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান হিসেবে দেখার অনুরোধ করছি।” বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ভীতি প্রদর্শনের সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রধানের বক্তব্য অনুযায়ী, উত্তর কোরিয়া গতরাত ৫টা ২৭ মিনিটের সময় পিয়ংগান প্রদেশ থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। মার্কিন বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডও বিষয়টি নিশ্চিত করেছে। ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে।

এ সম্পর্কে হোয়াইট বলেছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়া সীমান্তের এত কাছে গিয়ে পড়েছে যে, রুশ প্রেসিডেন্টও তাতে খুশি হতে পারেন না।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪