দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে পিয়ংইয়ং: সিউল
https://parstoday.ir/bn/news/world-i38074-দ্রুতগতিতে_ক্ষেপণাস্ত্র_কর্মসূচির_উন্নয়ন_ঘটাচ্ছে_পিয়ংইয়ং_সিউল
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু বলেছেন, ধারণার চেয়েও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে উত্তর কোরিয়া। সিউল যা ধারণা করছিল তার চেয়েও দ্রুত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটছে কিনা -্এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৭, ২০১৭ ০৫:৪৪ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য (ফাইল ফটো)
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য (ফাইল ফটো)

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু বলেছেন, ধারণার চেয়েও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে উত্তর কোরিয়া। সিউল যা ধারণা করছিল তার চেয়েও দ্রুত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটছে কিনা -্এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ ছাড়া, উত্তর কোরিয়া গত রোববার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা সফল হয়েছে বলেও স্বীকার করেন তিনি। জাপান টাইমসের খবরে বলা হয়েছে, রোববার পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রের প্রকৃতি নিয়েও কথা বলেন হান মিন। তিনি বলেন, এটি একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক  বা আইআরবিএম ক্ষেপণাস্ত্র ছিল। 

উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের তুলনায় নতুন ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এর আগে পিয়ংইয়ং ধারাবাহিকভাবে মুসুদানের পরীক্ষা করেছে এবং তা ব্যর্থ হয়েছে। আইআরবিএমের পাল্লা সাধারণভাবে ১৮৬০ থেকে ২৪৮৫ কিলোমিটার হয়।

জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে উত্তর কোরিয়া অব্যাহতভাবে নিজের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে চলেছে। দেশটি মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানার উপযোগী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করে যাচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭