আন্তঃসীমান্ত সন্ত্রাসে আফগানিস্তান জড়িত: উপগ্রহ ছবির ভিত্তিতে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i38224-আন্তঃসীমান্ত_সন্ত্রাসে_আফগানিস্তান_জড়িত_উপগ্রহ_ছবির_ভিত্তিতে_পাকিস্তান
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, উপগ্রহ থেকে তোলা ছবি এবং স্থানীয় প্রতিবেদনের ভিত্তিতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতায় আফগানিস্তানের জড়িত রয়েছে। উত্তর ওয়াজিরিস্তানে সদর দফতরে পেশোয়ারভিত্তিক সাংবাদিকদের ব্রিফিং দেয়ার সময় এ দাবি করেন লে কর্নেল হারুন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৭ ০৮:৫৮ Asia/Dhaka
  • আন্তঃসীমান্ত সন্ত্রাসে আফগানিস্তান জড়িত: উপগ্রহ ছবির ভিত্তিতে পাকিস্তান

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, উপগ্রহ থেকে তোলা ছবি এবং স্থানীয় প্রতিবেদনের ভিত্তিতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতায় আফগানিস্তানের জড়িত রয়েছে। উত্তর ওয়াজিরিস্তানে সদর দফতরে পেশোয়ারভিত্তিক সাংবাদিকদের ব্রিফিং দেয়ার সময় এ দাবি করেন লে কর্নেল হারুন।

তিনি আরো দাবি করেন, পাকিস্তানের লক্ষ্যবস্তুতে হামলার জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির কমান্ডার আবদুল। ওয়ালি নানগারহার জেলায় বসবাস করেন এবং এর পারসো এলাকা থেকে  সন্ত্রাসী তৎপরতার চালান তার ছবি আছে।

এ ছাড়া, টিটিপির খালিদ সাজনা এবং তাকফিরি সন্ত্রাসী দায়েশ গোষ্ঠীও তাদের সদস্যদের প্রশিক্ষণ দিতে আফগানিস্তানে ভূমি ব্যবহার করছে বলে জানান তিনি।

পাকিস্তানে শান্তি বজায় রাখার জন্য কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আফগানিস্তানকে অস্থিতিশীল করে তোলার তৎপরতায় পাকিস্তানের ভূমি কখনোই ব্যবহার করতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, পাকিস্তানের দিকে২০৫টি সীমান্ত চৌকি বসানো হলেও আফগানিস্তান মাত্র ১৩৩টি বসিয়েছে। এ ছাড়া, উপজাতীয় অধ্যুষিত এলাকাসহ পাকিস্তানের দিকে ছোট-বড় ৪৪৩ সীমান্ত চৌকি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৯