ম্যানচেস্টার হামলার দায় স্বীকার করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i38520-ম্যানচেস্টার_হামলার_দায়_স্বীকার_করেছে_দায়েশ
ব্রিটেনের ম্যানচেস্টার শহরে কনসার্ট অনুষ্ঠানে চালানো ভয়াবহ ‘সন্ত্রাসী হামলা’র দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৭ ১৫:০৬ Asia/Dhaka
  • কনসার্টে হামলার পরের দৃশ্য
    কনসার্টে হামলার পরের দৃশ্য

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে কনসার্ট অনুষ্ঠানে চালানো ভয়াবহ ‘সন্ত্রাসী হামলা’র দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।

এক বিৃবতিতে দায়েশ দাবি করেছে, “খেলাফতের এক সেনা ম্যানচেস্টার শহরের ক্রুসেডারদের ওই সমাবেশের মধ্যে একটি বোমা পাততে সক্ষম হয়।” তবে হামলাকারীর নাম কিংবা কোনো ছবি প্রকাশ করে নি দায়েশ। এর আগের বড় বড় হামলাগুলোর দায়িত্ব স্বীকার করে সাধারণত হামলাকারীর ছবি প্রকাশ করত দায়েশ সন্ত্রাসীরা।

সোমবার রাতে ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি কনসার্ট অনুষ্ঠানে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। অনুষ্ঠানে উপস্থিত ছিল কয়েক হাজার মানুষ এবং হামলায় মারা গেছে ২২ জন। এছাড়া, নারী ও শিশুসহ আহত হয়েছে ৫৯ জন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হামলার নিন্দা জানিয়েছেন। এ হামলাকে ব্রিটেনের জন্য সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩