সাংহাই নিরাপত্তা সংস্থায় ইরানের পূর্ণ সদস্য পদের প্রতি সমর্থন জানাবে চীন
জুন ০৫, ২০১৭ ১৮:৩১ Asia/Dhaka
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি হুইলিয়াই আজ(সোমবার) বলেছেন, সাংহাই নিরাপত্তা সংস্থা বা এসসিও’তে ইরানের পূর্ণ সদস্য পদ লাভের প্রতি পুরোপুরি সমর্থন জানাবে তার দেশ। অর্থনৈতিক এবং নিরাপত্তা জোট এসসিও’একে যৌথ ভাবে নেতৃত্ব দিচ্ছে চীন ও রাশিয়া।
লি বলেন, এসসিও’তে আনুষ্ঠানিক সদস্য পদ নেয়ার ইরানের ইচ্ছাকে স্বাগত জানায় এবং সমর্থন করে চীন। কাজাখিস্তানের রাজধানী আস্তানায় চলতি সপ্তাহে এসসিও’র শীর্ষ সম্মেলনের আগে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এ সংস্থায় বর্তমানে পর্যবেক্ষক মর্যাদা রয়েছে ইরানের। এ ছাড়া, ইরান দীর্ঘদিন যাবৎ এসসিও’র তৎপরতায় অংশ নিচ্ছে এবং এর উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫
ট্যাগ