সম্পর্ক ছিন্নের ঘটনার পুরো কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প: বললেন, শেষের শুরু
কাতারের সঙ্গে সৌদি আরবসহ ছয়টি দেশ কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘটনার পুরো কৃতিত্ব আজ (মঙ্গলবার) দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনন্দে উদ্বেল ট্রাম্প টুইট বার্তায় এ ঘটনাকে তার সফরের সুফল হিসেবে তুলে ধরেছেন। এ ছাড়া, একে ‘শেষের শুরু’ হিসেবেও উল্লেখ করেছেন।
কাতারে মার্কিন আঞ্চলিক সদর দফতর অবস্থিত। দেশটিতে ১০ হাজার সেনা উপস্থিতি সত্ত্বেও সৌদি আরবের প্রতি খোলাখুলি সমর্থন ব্যক্ত করলেন ট্রাম্প।
টুইট বার্তায় তিনি বলেন, সৌদি আরব সফর এবং দেশটির রাজাসহ ৫০টি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের সুফল ফলতে শুরু করেছে। সফরকালে নেতারা বলেছিলেন তারা উগ্রবাদকে তহবিল যোগানো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং সে সময়ে সবাই কাতারের প্রতি আঙ্গুলি নির্দেশ করেছিলেন। টুইট বার্তায় তিনি আরো দাবি করেন, হয়ত এটাই হবে সন্ত্রাসবাদের আতংকের শেষের শুরু।#
পার্সটুডে/মূসা রেজা/৬