কাতার থেকে এলএনজি আমদানি অব্যাহত রাখবে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i39652-কাতার_থেকে_এলএনজি_আমদানি_অব্যাহত_রাখবে_পাকিস্তান
কাতার ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বের ভেতরে নিজের অবস্থান অনেকটাই পরিষ্কার করেছে পাকিস্তান। দেশটি বলেছে, চলমান সংকটের মধ্যেও কাতার থেকে তারা এলএনজি আমদানি অব্যাহত রাখবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৭ ০৮:০৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

কাতার ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বের ভেতরে নিজের অবস্থান অনেকটাই পরিষ্কার করেছে পাকিস্তান। দেশটি বলেছে, চলমান সংকটের মধ্যেও কাতার থেকে তারা এলএনজি আমদানি অব্যাহত রাখবে।

ইসলামাবাদ আরো বলেছে, সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও তার কোনো প্রভাব পড়বে না পাকিস্তানের ওপর। দেশটির জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেন, পাকিস্তান তার চাহিদা পূরণের জন্য কাতার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখবে।

সৌদি আরব এবং অন্য কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ ও দোহার সঙ্গে রিয়াদের সম্পর্ক ছিন্ন করার পর অনেকেই ধারণা করেছিলেন কাতারের সঙ্গে হয়ত পাকিস্তানও সম্পর্ক ছিন্ন করবে। কারণ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের বিশেষ সম্পর্ক রয়েছে। কিন্তু খাকান আব্বাসি পরিষ্কার করলেন যে, কাতারের সঙ্গে পাকিস্তানের এলএনজি চুক্তি ঠিক থাকবে এবং আমদানি চলবে।

২০১৬ সালে পাকিস্তান কাতারের সঙ্গে এলএনজি চুক্তি করে এবং ১৫ বছরে দেশটি সাড়ে তিন কোটি টন এলএনজি আমদানি করতে পারবে অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের শতকরা ১৩.৩৫ ভাগ মূল্যে। পাকিস্তান প্রধানত বিদ্যুত উৎপাদন ও সার তৈরির কাজে ব্যবহার করে এলএনজি। এছাড়া, যানবাহনের জন্য সিএনজিতে রূপান্তর করে থাকে তরল এ গ্যাস।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮