আস্তানায় শুভেচ্ছা বিনিময় করলেন নওয়াজ - মোদি
https://parstoday.ir/bn/news/world-i39748-আস্তানায়_শুভেচ্ছা_বিনিময়_করলেন_নওয়াজ_মোদি
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাজাখিস্তানের রাজধানী আস্তানায় এক সংবর্ধনায় গতরাতে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিদ্বন্দ্বী দেশ দু’টির প্রধানমন্ত্রীরা। নানা বিষয়ে যখন দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে এ ঘটনা ঘটল।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৯, ২০১৭ ০৭:২৭ Asia/Dhaka
  • আস্তানায় শুভেচ্ছা বিনিময় করলেন নওয়াজ - মোদি

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাজাখিস্তানের রাজধানী আস্তানায় এক সংবর্ধনায় গতরাতে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিদ্বন্দ্বী দেশ দু’টির প্রধানমন্ত্রীরা। নানা বিষয়ে যখন দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে এ ঘটনা ঘটল।

সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য উভয়ই আস্তানায় অবস্থান করছেন। গতরাতে অপেরা আয়োজিত সংবর্ধনায় লাউঞ্জে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

শরীফের হার্ট অপারেশনের পর এই প্রথম দুনেতার মধ্যে সাক্ষাৎ হয়। মোদি এ সময়ে শরীফের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি নওয়াজের মা এবং পরিবার সম্পর্কে খোঁজ নেন তিনি।

অবশ্য দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে এর আগে ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র  গোপাল বাগলি বলেছিলেন, ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ওদের পক্ষ থেকে এ রকম কোনো প্রস্তাব দেয়া হয়নি। দিল্লির পক্ষ থেকেও এমন প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান তিনি।

আস্তানা শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য শরীফ এবং মোদি উভয়ই আস্তানা গেছেন। আজ(শুক্রবার) আরো পরে পাকিস্তান ও ভারতকে এসসিওর পূর্ণ সদস্যপদ দেয়া হবে।#

পার্সটুডে/মূসা রেজা/৯