বেলুচিস্তান থেকে অপহৃত দুই চীনা শিক্ষককে হত্যা করার দাবি করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i39764-বেলুচিস্তান_থেকে_অপহৃত_দুই_চীনা_শিক্ষককে_হত্যা_করার_দাবি_করেছে_দায়েশ
পাকিস্তানের বেলুচিস্তানে গত মাসে অপহৃত চীনা দুই শিক্ষককে হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীগোষ্ঠীটির সংবাদ সংস্থা আমাক এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৭ ১০:৫৩ Asia/Dhaka
  • বেলুচিস্তান থেকে অপহৃত দুই চীনা শিক্ষককে হত্যা করার দাবি করেছে দায়েশ

পাকিস্তানের বেলুচিস্তানে গত মাসে অপহৃত চীনা দুই শিক্ষককে হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীগোষ্ঠীটির সংবাদ সংস্থা আমাক এ খবর দিয়েছে।

কোনো কোনো সংবাদ মাধ্যম আইএস, আইএসআইএল বা আইএসআইস হিসেবে দায়েশকে উল্লেখ করে থাকে।

আমাকের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আটক দুই চীনা নাগরিককে দায়েশ হত্যা করেছে।

এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এটি যাচাই করার চেষ্টা করছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা সূত্রের মাধ্যমে এ খবরটি যাচাই করার চেষ্টাও চলছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, যে কোনো বেসামরিক নাগরিক অপহরণ এবং সন্ত্রাসবাদ ও উগ্রবাদী সহিংসতার নিন্দা করে বেইজিং।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক ভাবে এ খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত মাসের ২৪ তারিখে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে চীনা ভাষার এ দুই শিক্ষককে অপহরণ করা হয়। অপহরণকারীরা পুলিশের ছদ্মবেশে এসেছিল।#

পার্সটুডে/মূসা রেজা/৯