পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে ভারত: দাবি পাক পররাষ্ট্র দফতরের
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে দাবি করেছেন, তার দেশের সঙ্গে হয়ত যুদ্ধ চাইছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি কৌশলগত ভুল চালের বিরুদ্ধে ভারতের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা পাকিস্তানের নেই তবে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তার সমুচিত জবাব দেয়া হবে।
পাকিস্তান দাবি করছে চলতে বছরের এ পর্যন্ত ভারত এলওসিতে ৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। পাকিস্তানি হিসাব অনুযায়ী, গত বারে এ পর্যন্ত ৩৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। এ ছাড়া, গত ১৩ বছরে মধ্যে গত বছরই প্রথম ভারত এলওসিতে কামান ব্যবহার করেছে। এতে ধারণা করা হচ্ছে, উত্তেজনা বজায়ই রাখা হবে।
পার্সটুডে/মূসা রেজা/৯