তেহরানে সন্ত্রাসী হামলায় মার্কিন স্বার্থ রক্ষিত হয়েছে: কংগ্রেসম্যান
https://parstoday.ir/bn/news/world-i39824-তেহরানে_সন্ত্রাসী_হামলায়_মার্কিন_স্বার্থ_রক্ষিত_হয়েছে_কংগ্রেসম্যান
ইরানের রাজধানী তেহরানে বুধবারের সন্ত্রাসী হামলাকে সমর্থন করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ড্যানা রোহরবাকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৭ ০৫:৩২ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ড্যানা রোহরবাকার
    মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ড্যানা রোহরবাকার

ইরানের রাজধানী তেহরানে বুধবারের সন্ত্রাসী হামলাকে সমর্থন করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ড্যানা রোহরবাকার।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের এই নেতা প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন।  তিনি বলেন, তেহরানে বুধবার দায়েশ যে হামলা চালিয়েছে তা ছিল আমেরিকার জন্য সন্তোষজনক এবং এটি মার্কিন স্বার্থ রক্ষা করেছে।

তেহরানে বুধবার ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামি ও ইমাম খোমেনী (রহ.)’র মাজারে আলাদা সন্ত্রাসী হামলায় ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

আমেরিকার এই প্রতিনিধি এমন সময় তেহরানে সন্ত্রাসী হামলাকে সমর্থন করে বক্তব্য রাখলেন যখন বিশ্বের বেশিরভাগ দেশের সরকার ওই হামলার নিন্দা জানিয়েছে।

বিগত বছরগুলোতে আমেরিকা ও তার পশ্চিমা ও আরব মিত্র দেশগুলোর অর্থ ও অস্ত্র সহযোগিতা নিয়ে ইরাক ও সিরিয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে দায়েশ। বিশেষ করে এই গোষ্ঠীর প্রতি সৌদি আরবের পৃষ্ঠপোষকতা এখন আর কারো কাছে অজানা নয়। তবে গত কয়েক মাসে সন্ত্রাস বিরোধী প্রতিরোধ ফ্রন্টের পাল্টা হামলায় দায়েশের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০