রমজান মাসে বিশ্বজুড়ে হামলার নির্দেশ দিল দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i40056-রমজান_মাসে_বিশ্বজুড়ে_হামলার_নির্দেশ_দিল_দায়েশ
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিশ্বজুড়ে হামলা চালানোর জন্য অনুসারীদের প্রতি আহবান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৭ ০৭:২২ Asia/Dhaka
  • রমজান মাসে বিশ্বজুড়ে হামলার নির্দেশ দিল দায়েশ

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিশ্বজুড়ে হামলা চালানোর জন্য অনুসারীদের প্রতি আহবান জানিয়েছে।

এ গোষ্ঠীটি নতুন এক অডিও বার্তায় আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, সিরিয়া ও ফিলিপাইনে তাদের অনুসারীদেরকে রমজান মাসে হামলা চালানোর নির্দেশ দিয়েছে। দায়েশ আইএসআইএল কিংবা আইএসআইএস নামেও পরিচিত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ গোষ্ঠীটি টেলিগ্রামে তাদের যে অডিও ক্লিপ ছেড়েছে তাতে কণ্ঠ শুনে মনে হচ্ছে এটি দায়েশ মুখপাত্র আবুল হাসান আল মোহাজেরের কণ্ঠস্বর।

তিনি বিভিন্ন দেশে অবস্থিত তাদের অনুসারীদেরকে দায়েশ বিরোধীদের ওপর হামলার নির্দেশ দেন।   

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১৩