কাতারের বিরুদ্ধে সৌদি নিষেধাজ্ঞার সমালোচনা করল অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/world-i40064-কাতারের_বিরুদ্ধে_সৌদি_নিষেধাজ্ঞার_সমালোচনা_করল_অ্যামনেস্টি
কাতারের বিরুদ্ধে সৌদি আরব ও কয়েকটি মিত্র আরব দেশের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর শাস্তিমূলক এ পদক্ষেপের মাধ্যমে কাতারের জনগণের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৭ ০৮:২৫ Asia/Dhaka
  • সলিল শেঠি
    সলিল শেঠি

কাতারের বিরুদ্ধে সৌদি আরব ও কয়েকটি মিত্র আরব দেশের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর শাস্তিমূলক এ পদক্ষেপের মাধ্যমে কাতারের জনগণের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

লন্ডনে অ্যামনেস্টির সদরদপ্তরে কাতারের জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান আলী বিন আল-মারির সঙ্গে এক বৈঠকে সংস্থার মহাসচিব সলিল শেঠি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, সৌদি পদক্ষেপ থামাতে অ্যামনেস্টিসহ আন্তর্জাতিক সব সংস্থারই ভূমিকা নেয়া উচিত।

সলিল শেঠি জানান, দোহার সঙ্গে রিয়াদ সম্পর্ক ছিন্ন করার পর অ্যামনেস্টির একটি প্রতিনিধিদল কাতার সফর করেছে এবং সে সময় তারা সৌদি আরবের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের অন্তত ৭০০টি ঘটনা রেকর্ড করেছে।

গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ওইদিনই দেশগুলো কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে দেশগুলো। খাদ্য আমদানিতে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভরশীল হওয়ায় তাৎক্ষণিভাবে বিপদে পড়ে কাতার।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩