সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিল আনলেন র্যান্ড পল
-
সিনেটর র্যান্ড পল
সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য মার্কিন সিনেটে বিল এনেছেন প্রভাবশালী সিনেটর র্যান্ড পল। তিনি বলেছেন, আমেরিকার অস্ত্র দিয়ে সৌদি আরব ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যা করছে এবং নিজ দেশের সীমানার মধ্যেও তাদের মানবাধিকারের রেকর্ড ভালো নয়।
কেন্টাকি থেকে নির্বাচিত এ সিনেটর বলেন, “ইয়েমেনে সৌদি আরব কতটা খারাপ কাজ করেছে? তারা এক কোটি ৭০ লখ মানুষকে ক্ষুধার মুখে ফেলেছে।” তিনি বলেন, ইয়েমেন পরিস্থিতি সিরিয়ার চাইতেও খারাপ হতে পারে। কিন্তু আমেরিকার কেউ এ কথায় কান দিচ্ছেন না; সবাই সাধারণ বিষয়ে নিয়ে ব্যস্ত। বাইরের জগতের লোকজন বলছেন, ইয়েমেনের অবস্থা সিরিয়ার চেয়ে অনেক বেশি খারাপ হতে পারে।
মার্কিন সিনেটে বিরোধী ডেমোক্র্যাটিক দল র্যান্ড পলের এ বিলকে সমর্থন করেছে। এছাড়া, সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেছেন, তিনি এ বিলের প্রতি সমর্থন দেবেন।
গত মাসের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে সৌদি আরব যান এবং ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেন যার আওতায় আগামী ১০ বছরে সৌদি আরব আমেরিকা থেকে ৩৫ হাজার কোটি ডলারের অস্ত্র কিনতে পারবে। এ চুক্তির পর আমেরিকার বহু কংগ্রেসম্যান ক্ষুব্ধ হয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪