কাতারি বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পর্যালোচনার সিদ্ধান্ত
https://parstoday.ir/bn/news/world-i40262-কাতারি_বিমান_চলাচলের_ওপর_আরোপিত_নিষেধাজ্ঞার_পর্যালোচনার_সিদ্ধান্ত
কাতারি বিমান চলাচলের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলো আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে পর্যালোচনা করবে জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও। আরব দেশগুলোর গৃহীত ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করার জন্য জাতিসংঘের আইসিএও’র কাছে কাতার এয়ারওয়েজের আহ্বানের পরিপ্রেক্ষিতে এ পর্যালোচনা করা হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৫, ২০১৭ ১৯:০২ Asia/Dhaka
  • কাতারি বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পর্যালোচনার সিদ্ধান্ত

কাতারি বিমান চলাচলের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলো আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে পর্যালোচনা করবে জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও। আরব দেশগুলোর গৃহীত ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করার জন্য জাতিসংঘের আইসিএও’র কাছে কাতার এয়ারওয়েজের আহ্বানের পরিপ্রেক্ষিতে এ পর্যালোচনা করা হবে।

মন্ট্রিলে সংস্থার সদর দফতরে আজ (বৃহস্পতিবার) আরো পরে এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে আইসিএও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের দূতরা এ আলোচনায় অংশগ্রহণ করবেন। আইসিএও বলেছে, চলমান আঞ্চলিক উদ্বেগ নিরসনে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হবে। অবশ্য কাতার সরকারের অনুরোধে বর্তমানে আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

শিকাগো কনভেনশন নামে পরিচিত আন্তর্জাতিক বিমান সংস্থার কনভেনশনে সই করা দেশগুলো নিজ আকাশসীমা দিয়ে অন্য দেশের বিমান স্বাধীনভাবে উড়তে দিতে বাধ্য। অবশ্য এতে বিমান অবতরণের সুযোগ দেয়ার বাধ্যবাধকতা নেই। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এ কনভেনশনে সই করলেও সৌদি আরব করে নি।

সৌদি নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার চড়া মূল্য দিতে হচ্ছে কাতার এয়ারওয়েজকে। ১৮টি রুটে আর চলাচল করতে পারছে না এ সংস্থার বিমান।#

পার্সটুডে/মূসা রেজা/১৫