করাচির রাস্তায় সিংহ নিয়ে ঘোরার পর মালিককে আটক করা হলো
https://parstoday.ir/bn/news/world-i40268-করাচির_রাস্তায়_সিংহ_নিয়ে_ঘোরার_পর_মালিককে_আটক_করা_হলো
পাকিস্তানের বন্দর নগরী করাচির ব্যস্ত সড়কে পিকআপ ভ্যানের পেছনে সিংহ নিয়ে ঘুরে বেড়ানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১৬, ২০১৭ ০০:৫৯ Asia/Dhaka
  • করাচির রাস্তায় সিংহ নিয়ে ঘোরার পর মালিককে আটক করা হলো

পাকিস্তানের বন্দর নগরী করাচির ব্যস্ত সড়কে পিকআপ ভ্যানের পেছনে সিংহ নিয়ে ঘুরে বেড়ানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মোবাইল ফোনে ধারণ করা সিংহ নিয়ে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হওয়ার পর জনমনে  তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। করাচির করিমাবাদ এলাকা থেকে  এ ভিডিও ধারণ করা হয়। মোটর চালক এবং পথচারী উভয় শ্রেণীর মানুষই আতংকিত হয়ে ওঠেন। আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেয়া আহ্বান জানান সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সোহাইল আহম্মদ সিয়েল।

করাচির পুলিশ শেষে জানায় যে সিংহের মালিক সাকলায়েন জাভেদকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। অবশ্য জাভেদ দাবি করেছেন, ব্যক্তিগত চিড়িয়াখানায় সিংহ রাখার যথাযথ অনুমতি তার আছে। তার পোষা সিংহী অসুস্থ এবং তাকে পশু চিকিৎসক দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু করাচির কর্তৃপক্ষ বলেছে, তার ওই ব্যক্তিগত চিড়িয়াখানার অনুমতি পত্রের মেয়াদ এক বছর আগে শেষ হয়েছে। এ ছাড়া, সিংহ শাবক পোষার অনুমতি দেয়া হলেও গাড়িতে করে সিংহ নিয়ে বন্দর নগরীতে চলাচলের অনুমতি তাকে দেয়া হয়নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬