সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: আমেরিকার প্রতি রাশিয়া
জুন ১৯, ২০১৭ ১৩:১২ Asia/Dhaka
সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। পাশাপাশি এক তরফা কোনো পদক্ষেপ না নেয়ার জন্যও আহ্বান জানান তিনি। রাকায় সিরিয়ার একটি বোমারু বিমানকে ভূপাতিত করার পর এ আহ্বান জানালেন তিনি।
তিনি বলেন, আমেরিকাসহ সিরিয়ার মাটিতে যাদের সেনা বা সামরিক উপদেষ্টা আছে তাদের সবার প্রতি রাশিয়ার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা উচিত। নিরাপত্তা অঞ্চলে সবাই একযোগে কাজ করতে পারে বলে জানান তিনি।
রাকায় দায়েশ বিরোধী অভিযানে জড়িত সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার একদিন পর এ আহ্বান জানালেন তিনি। তাবকায় এ বিমানকে গুলি করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। এ কাজে মার্কিন নেতৃত্বাধীন জোট সহায়তা করেছে বলেও জানিয়েছে আমেরিকা।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ