পাকিস্তানকে পাস কাটিয়ে এয়ার করিডর চালু করল ভারত ও আফগানিস্তান
https://parstoday.ir/bn/news/world-i40564-পাকিস্তানকে_পাস_কাটিয়ে_এয়ার_করিডর_চালু_করল_ভারত_ও_আফগানিস্তান
প্রতিবেশী পাকিস্তানকে পাস কাটিয়ে এয়ার করিডর চালু করেছে ভারত ও আফগানিস্তান। এয়ার করিডর ব্যবহার করে গতকাল প্রথম ফ্লাইটে আফগানিস্তান থেকে ৬০ টন ওষুধ তৈরির গাছগাছড়া নেয়া হয়েছে ভারতে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৭ ১৪:৪৭ Asia/Dhaka
  • ভারতগামী প্রথম কার্গো ফ্লাইটে পণ্য বোঝাই করছে আফগান কর্মীরা
    ভারতগামী প্রথম কার্গো ফ্লাইটে পণ্য বোঝাই করছে আফগান কর্মীরা

প্রতিবেশী পাকিস্তানকে পাস কাটিয়ে এয়ার করিডর চালু করেছে ভারত ও আফগানিস্তান। এয়ার করিডর ব্যবহার করে গতকাল প্রথম ফ্লাইটে আফগানিস্তান থেকে ৬০ টন ওষুধ তৈরির গাছগাছড়া নেয়া হয়েছে ভারতে।

পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারত ও আফগানিস্তানের মধ্যে পণ্যপরিবহন নিষিদ্ধ করার পর কাবুল ও নয়াদিল্লি এ ব্যবস্থা নিল। ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, “আমরা আফগানিস্তানকে রপ্তানীকারক দেশে পরিণত করতে চাই।” তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা রপ্তানীকারক দেশে পরিণত হতে না পারব ততক্ষণ পর্যন্ত দেশ থেকে দারিদ্র ও অস্থিতিশীলতা দূর করা যাবে না।

কার্গো ফ্লাইট চালুর পর ভারতীয় কর্মকর্তা দাবি করেছেন, তারা আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন বিশেষ করে কৃষি ও কার্পেট শিল্পের উন্নয়নে নানাভাবে সহায়তা করতে চান। ভূমি আবদ্ধ আফগানিস্তান সাধারণত রপ্তানির জন্য পাকিস্তানের করাচি সমুদ্রবন্দরের ওপর নির্ভর করে থাকে। এ বন্দর দিয়ে সীমিত কিছু পণ্য ভারতে পাঠাতে পারে কিন্তু ভারত থেকে কোনো পণ্য আমদানি করতে পারে না কাবুল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০