কাতার-সৌদি দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না: সারতাজ আজিজ
https://parstoday.ir/bn/news/world-i40628-কাতার_সৌদি_দ্বন্দ্বে_পাকিস্তান_কোনো_পক্ষ_নেবে_না_সারতাজ_আজিজ
কাতার-সৌদি আরব দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না । সিনেট কমিটিকে ব্রিফ করার সময়ে এটি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০১৭ ১৪:১৯ Asia/Dhaka
  • কাতার-সৌদি দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না: সারতাজ আজিজ

কাতার-সৌদি আরব দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না । সিনেট কমিটিকে ব্রিফ করার সময়ে এটি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

তিনি বলেন, পাকিস্তান অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। এ ছাড়া, মধ্যপ্রাচ্যের বিষয়ে নিরপেক্ষ অবস্থান পাকিস্তান বজায় রাখবে বলেও জানান তিনি।

সৌদি আরব, মিশর, বাহরাইন, ইয়েমেন, লিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি মাসের ৫ তারিখে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এ ছাড়া, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফের যোগ দেয়ার বিষয়েও কথা বলেন তিনি। পাক সিনেটকে তিনি অবহিত করেন যে জেনারেল শরীফ ব্যক্তিগত ভাবে এ জোটে যোগ দিয়েছেন।

অবশ্য এর আগে, শরীফকে এ পদে যোগ দেয়ার জন্য এনওসি সরকার মঞ্জুর করেছে বলে নিশ্চিত করেছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।#

পার্সটুডে/মূসা রেজা/২১