কোয়েটায় পুলিশ প্রধানের দফতরের কাছে গাড়ি বোমা হামলা: নিহত ১৩
https://parstoday.ir/bn/news/world-i40746-কোয়েটায়_পুলিশ_প্রধানের_দফতরের_কাছে_গাড়ি_বোমা_হামলা_নিহত_১৩
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আজ(শুক্রবার) গাড়ি বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। বেলুচিস্তানের পুলিস প্রধানের দফতর এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রাদেশিক দফতরের কাছে এ হামলা চালানো হয়েছে। এলাকাটি ‘রেড জোন’ হিসেবে পরিচিত।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৩, ২০১৭ ১২:০৫ Asia/Dhaka
  • কোয়েটায় পুলিশ প্রধানের দফতরের কাছে গাড়ি বোমা হামলা: নিহত ১৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আজ(শুক্রবার) গাড়ি বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। বেলুচিস্তানের পুলিস প্রধানের দফতর এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রাদেশিক দফতরের কাছে এ হামলা চালানো হয়েছে। এলাকাটি ‘রেড জোন’ হিসেবে পরিচিত।

নিহতদের মধ্যে অন্তত ৫ জন পুলিশ রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়েছে।

প্রাথমিক খবরে বলা হয়েছে, নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে আসা একটি গাড়ি থামানোর চেষ্টা করা হলে চালক বিস্ফোরণ ঘটিয়ে দেয়। স্থানীয় সময়ে সকাল পৌনে নটায় এ ঘটনা ঘটেছে।

টেলিভিশন ফুটেজে বিধ্বস্ত গাড়ি এবং ব্যাপক এলাকাজুড়ে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

এ পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।  গত বছর আগস্ট মাসে কোয়েটার সিভিল হাসপাতালে আত্মঘাতী হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছিল। এর দুমাস পরে পুলিশ একাডেমিতে অপর এক হামলায় অন্তত ৬০ জন নিহত হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২৩