চীনে ভূমিধস: আশংকা করা হচ্ছে জীবিত চাপা পড়েছেন ১৪০ ব্যক্তি
https://parstoday.ir/bn/news/world-i40816-চীনে_ভূমিধস_আশংকা_করা_হচ্ছে_জীবিত_চাপা_পড়েছেন_১৪০_ব্যক্তি
চীনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ১৪০ জনের বেশি জীবিত মাটি চাপা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে। সিয়াচেন প্রদেশের মাওশিয়ান অঞ্চলের শিনমো গ্রামে স্থানীয় সময় সকাল ৬ টায় এ ভূমিধস আঘাত হেনেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৭ ১২:৩৪ Asia/Dhaka
  • চীনে ভূমিধস: আশংকা করা হচ্ছে  জীবিত চাপা পড়েছেন ১৪০ ব্যক্তি

চীনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ১৪০ জনের বেশি জীবিত মাটি চাপা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে। সিয়াচেন প্রদেশের মাওশিয়ান অঞ্চলের শিনমো গ্রামে স্থানীয় সময় সকাল ৬ টায় এ ভূমিধস আঘাত হেনেছে।

পাহাড়ের অংশ বিশেষ ভেঙ্গে পড়ায় প্রচণ্ড গতিতে ধেয়ে আসা মাটি ও  পাথরে ওই এলাকার ৪৬ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এক দম্পতি এবং এক শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিধসে একটি নদীর ২ কিলোমিটার এলাকা চাপা পড়েছে। পাহাড় থেকে ৩০ লাখ বর্গমিটার পাথর এবং মাটি নেমে এসেছে বলে স্থানীয় এক ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন।

উদ্ধার তৎপরতায় ৫০০ ত্রাণকর্মী এবং পুলিশ অংশ নিয়েছেন। তারা জীবিত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশাল বিশাল পাথর সরানোর জন্য দড়ি ব্যবহার করছেন ত্রাণকর্মীরা। এ ছাড়া, বুলডেজার এবং মাটি খোঁড়ার ভারি যন্ত্রও নামানো হয়েছে।

২০০৮ সালে ওই এলাকায় ভয়াবহ ভূমিকম্পের পর এই প্রথম এমন ভয়াবহ ভূমিধস ঘটল। সিয়াচেনে ২০০৮ সালে ভূমিকম্পে অন্তত ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৪