পারাচিনার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৭
https://parstoday.ir/bn/news/world-i40834-পারাচিনার_বিস্ফোরণে_মৃতের_সংখ্যা_বেড়ে_৫৭
পাকিস্তানের কুররম এজেন্সির পারাচিনারে গতকালের (শুক্রবার) ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক কুদস দিবসের মিছিল শেষে লোকজন ঘরে ফেরার সময় পারাচিনার শহরের তুরি বাজারে ওই হামলা হয়। ইফতার বিক্রির ব্যস্ত সময়ে পর পর দুটি হামলা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৪, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka
  • বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলছে
    বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলছে

পাকিস্তানের কুররম এজেন্সির পারাচিনারে গতকালের (শুক্রবার) ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক কুদস দিবসের মিছিল শেষে লোকজন ঘরে ফেরার সময় পারাচিনার শহরের তুরি বাজারে ওই হামলা হয়। ইফতার বিক্রির ব্যস্ত সময়ে পর পর দুটি হামলা হয়েছে।

প্রথম হামলাটি হয় বিকেল পাঁচটার সময় এবং এ হামলাটি যেখানে হয়েছে তাকে সম্প্রতি ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। প্রথম হামলায় হতাহতদের উদ্ধার প্রক্রিয়া শুরু হলে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

একজন সরকারি কর্মকর্তা বলেছেন, আল-কুদসের মিছিল ও সমাবেশ ছিল এ হামলার মূল টার্গেট। তবে সন্ত্রাসীরা সরাসরি মিছিলে হামলা না চালিয়ে অপেক্ষা করেছে এবং মিছিলে অংশ নেয়া লোকজন ইফতার কিনতে গেলে তাদের ওপর হামলা চালায়। এতে ১০০’র বেশি মানুষ আহত হয়েছে। বিস্ফোরণস্থলের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, হতাহতদের উদ্ধারে সেনাবাহিনী দুটি হেলিকপ্টার পাঠায়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪