চীনা মধ্যস্থতায় গোয়েন্দা তথ্য আদান প্রদানে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং উভয় দেশ সংকট মোকাবেলায় একটি কার্যকর প্রক্রিয়া শুরুর বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি যথাসময়ে এবং কার্যকর গোয়েন্দা তথ্য আদান প্রদানেও সম্মত হয়েছে দেশ দু’টি।
এতে সন্ত্রাসীদের হামলাসহ যে কোনো জরুরি অবস্থায় দু’পক্ষই সময়োচিত এবং কার্যকর যোগাযোগ বজায় রাখতে পারবে বলে চীন পাকিস্তান যৌথ বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিকারী পর্যায়ে পরিস্থিতির চলে যাওয়া প্রতিহত হবে বলেও এতে আশাবাদ ব্যক্ত করা হয়।
চীন দু’দেশের এ প্রক্রিয়ার প্রতি সমর্থন দেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চলতি মাসের ২৪ থেকে ২৫ তারিখ পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তান সফর করেছেন।
চীন-পাকিস্তান-আফগানিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় সংলাপ প্রক্রিয়ার বিষয়ে তিন পক্ষই সম্মত হয়েছে। এর মাধ্যমে পারস্পারিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে সহযোগিতা প্রক্রিয়া শুরু হবে। অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু করা হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬