‘রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা জোরদার’
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়া ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সহায়তা যুগিয়ে এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর মাধ্যমে তারা এসব তৎপরতা জোরদার করেছে বলে উল্লেখ করেন তিনি।
রুশ পররাষ্ট্র গোয়েন্দা সংস্থার সদর দফতরের দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। সংস্থাটির ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোয়েন্দা কর্মকর্তাদের শুভেচ্ছা জানাতে এ দফতরে যান পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, দেখা যাচ্ছে যে রাশিয়া ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা তৎপরতা ক্রমেই বাড়ছে । রুশ অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং সম্পদের সক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বিদেশি গোয়েন্দাসংস্থাগুলো। এ লক্ষ্যে নতুন নতুন এজেন্ট নিয়োগ দেয়া ও সাইবার হামলা চালানোসহ নানা তৎপরতা তারা গ্রহণ করেছে।
এ ছাড়া, রাশিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে কোনো কোনো গোয়েন্দা সংস্থা সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীগুলোকেও সমর্থন করছে বলে অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট।#
পার্সটুডে/মূসা রেজা/২৯