‘চীনা প্রযুক্তি চুরি এবং বেইজিংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে অস্ট্রেলিয়া’
জুন ২৯, ২০১৭ ০৯:৩৬ Asia/Dhaka
চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস আজ (বৃহস্পতিবার) অভিযোগ করেছে, চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং চীনা প্রযুক্তি চুরি করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ বেইজিং প্রত্যাখ্যানের কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযোগ করল চীন।
গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর ছদ্মবেশী এজেন্টরা বিদেশে বসবাসকারী চীনা নাগরিকদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে। এমনকি এসব নাগরিককে চীনের বিরুদ্ধে নাশকতামূলক কাজে উৎসাহিত করছে তারা। গ্লোবাল টাইমসকে এটি জানিয়েছেন চীনা জাতীয় নিরাপত্তা বিভাগের এক কর্মী।
অবশ্য, এ অভিযোগের বিরুদ্ধে এখনো কিছু বলে নি অস্ট্রেলিয়া সরকার।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
ট্যাগ